স্টাফ রিপোর্টার মাগুরাঃ
মাগুরার শ্রীপুর উপজেলার আমলসার ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আলম মণ্ডল (৬০) কে পিটিয়ে আহত করেছে একই ওয়ার্ডের সভাপতি নুরুল মণ্ডলের লোকজন। শনিবার দুপুর ১২ টার দিকে উপজেলার ঘোসিয়াল চরচৌগাছি পাশে পাঁকা রাস্তার উপর এ ঘটনা ঘটে। আহত আলম মণ্ডল বর্তমানে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন৷
এ বিষয়ে হামলার শিকার ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আলম মণ্ডল অভিযোগ করে বলেন, সকালে টিকারবিলা বাজার থেকে ঔষধ কিনে বাড়িতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। এ সময় ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুল ইসলামের নেতৃত্বে নুরুল, লিটন, তাজু, তাফিন, রিয়াজ আমার উপর হামলা চালিয়েছে। আমার ছেলে সজিব মণ্ডলের ফেসবুকে ভিডিও ছাড়াকে কেন্দ্র করে সাবেক শ্রীপুর উপজেলা চেয়ারম্যান বদরুল আলম হিরোর সাথে বিরোধ রয়েছে। সেই সূত্র ধরেই আমার উপর হামলা হয়েছে বলে তিনি দাবি করেন।
তবে এ ব্যাপারে ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুল মণ্ডল বলছেন ভিন্ন কথা তিনি বলেন, দীর্ঘদিন যাবত আলম মণ্ডলের সাথে আমাদের সাথে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে শুনেছি আমার লোকজন তাকে মারধর করেছে। এ ঘটনার সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান বদরুল আলম হিরো ও আমার কোন সম্পৃক্ততা নেই। দলের ভাবমূর্তি নষ্ট করতে তিনি হিরো চেয়ারম্যান ও আমার নামে মিথ্যা অপবাদ দিচ্ছেন।
এ বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মো. ওলি মিয়া বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পায়নি। লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক : মনিরুজ্জামান সুমন. মোবাইল : 𝟎𝟏𝟗𝟑𝟎-𝟓𝟓𝟔𝟑𝟒𝟑, ই-মেইল: 𝐬𝐮𝐦𝐨𝐧𝟔𝟑𝟑𝟔@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : ৭১,পুষ্প প্লাজা (৪র্থ তলা) কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত