বাংলাদেশ ডেক্সঃ
আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে ঝিনাইদহের শৈলকূপায় যুব র্যালি অনুষ্ঠিত হয়েছে। ১২ আগস্ট আন্তর্জাতিক যুব দিবসকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী শৈলকূপা শাখার উদ্যোগে এ যুব র্যালির আয়োজন করা হয়।
বুধবার (১২ আগস্ট) আয়োজিত র্যালিতে জামায়াতে ইসলামী ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার যুবকরা অংশগ্রহণ করেন। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীদের হাতে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বিভিন্ন লেখা সম্বলিত ব্যানার ও ফেস্টুন দেখা যায়।
র্যালিতে উপস্থিত ছিলেন শৈলকূপা উপজেলা জামায়াতে ইসলামীর আমির এএসএম মতিউর রহমান এবং জেলা কর্মপরিষদ সদস্য মুহাদ্দিস রবিউল ইসলাম। এছাড়াও স্থানীয় জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা বলেন, দেশের উন্নয়ন, নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং যুবসমাজকে দেশ ও জাতির কল্যাণে সম্পৃক্ত করার ক্ষেত্রে তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ গঠনে যুবসমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
র্যালিতে অংশ নেওয়া যুবকরা আন্তর্জাতিক যুব দিবসের তাৎপর্য তুলে ধরে সমাজের ইতিবাচক পরিবর্তনে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক : মনিরুজ্জামান সুমন. মোবাইল : 𝟎𝟏𝟗𝟑𝟎-𝟓𝟓𝟔𝟑𝟒𝟑, ই-মেইল: 𝐬𝐮𝐦𝐨𝐧𝟔𝟑𝟑𝟔@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : ৭১,পুষ্প প্লাজা (৪র্থ তলা) কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত