মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের আলোচিত মধুমতি গ্রুপের প্রতারণা মামলার ১২২টি ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি নিশাত দিলরুবা জাহানকে গ্রেপ্তার করেছে র্যাব-১০।
র্যাব-১০ এর অধিনায়ক আসাদুজ্জামান পিপিএম-এর দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার সোনালী সেন পিপিএম ও সিনিয়র সহকারী পুলিশ সুপার (অপারেশনস অফিসার) তপন সরকারের নেতৃত্বে পরিচালিত অভিযানে মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে ঢাকার মধ্য বাড্ডা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত নিশাত দিলরুবা জাহানের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শিবনারায়ণপুর গ্রামে। তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
র্যাব-১০ সদর কোম্পানির একটি চৌকস দল অভিযান পরিচালনা করে তাকে আটক করে। পরবর্তীতে তার বিরুদ্ধে থাকা ১২২টি গ্রেপ্তারি পরোয়ানায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে বলে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক : মনিরুজ্জামান সুমন. মোবাইল : 𝟎𝟏𝟗𝟑𝟎-𝟓𝟓𝟔𝟑𝟒𝟑, ই-মেইল: 𝐬𝐮𝐦𝐨𝐧𝟔𝟑𝟑𝟔@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : ৭১,পুষ্প প্লাজা (৪র্থ তলা) কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত