মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. একরামুল হোসাইন জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হয়েছেন।
রবিবার (১৬ আগস্ট) সকালে জেলা পুলিশ লাইনে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় এ ঘোষণা দেওয়া হয়। পরে জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস সাফল্যের স্বীকৃতিস্বরূপ ওসি একরামুল হোসাইনের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন। অপরাধ দমন, জনবান্ধব পুলিশিং, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সামগ্রিক কর্মতৎপরতার স্বীকৃতি হিসেবে তাকে জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয়েছে। পুরস্কার প্রদান অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. একরামুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইয়াসির আরাফাত, শিবগঞ্জ থানার ওসি মো. মতিউর রহমান, গোমস্তাপুর থানার ওসি নুরে আলম, ভোলাহাট থানার ওসি মো. আব্দুল বারিক, নাচোল থানার ওসি সুকোমল চন্দ্র দেবনাথসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
সম্মাননা গ্রহণ শেষে ওসি একরামুল হোসাইন তার এ অর্জনের জন্য পুলিশ সুপার এবং সদর মডেল থানার সকল কর্মকর্তা ও সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ভালো কাজের স্বীকৃতি দায়িত্ব পালনে আরও উৎসাহ জোগায়। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, জনসেবামূলক কার্যক্রম ও অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অবদানের জন্য ওসি একরামুল হোসাইনকে এ সম্মাননা প্রদান করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মনিরুজ্জামান সুমন. মোবাইল : 𝟎𝟏𝟗𝟑𝟎-𝟓𝟓𝟔𝟑𝟒𝟑, ই-মেইল: 𝐬𝐮𝐦𝐨𝐧𝟔𝟑𝟑𝟔@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : ৭১,পুষ্প প্লাজা (৪র্থ তলা) কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত