মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি বিশেষ ট্রাস্কফোর্স অভিযানে রেলবাগান হাড্ডিপট্টি গ্রাম থেকে ২০ পিস ইয়াবাসহ মো. ইমন নামক একজনকে আটক করা হয়েছে।
আজ ১৭ আগস্ট ২০২৬ তারিখ সকাল ০৮:০০ টা থেকে ০৮:৩০ টার মধ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর মডেল থানাধীন রেলবাগান হাড্ডিপট্টি গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত ইমনের বয়স ২১ বছর, পিতা- মো. ফিরিং, মাতা- মোসা. নিলা বেগম, বর্তমান সাং- রেলবাগান হাড্ডিপট্টি, থানা- সদর মডেল, জেলা- চাঁপাইনবাবগঞ্জ, স্থায়ী সাং: আলীনগর, থানা: সদর মডেল, জেলা: চাঁপাইনবাবগঞ্জ।
উদ্ধারকৃত আলামত হিসেবে ২০ (বিশ) পিস ইয়াবা জব্দ করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ কর্তৃক ট্রাস্কফোর্স অভিযান পরিচালনার মাধ্যমে এ মাদকদ্রব্য উদ্ধার ও আসামীকে আটক করা সম্ভব হয়েছে।
পরবর্তীতে আসামীর বিরুদ্ধে পরিদর্শক মো. রফিকুল ইসলাম মামলার বাদী হয়ে সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। মামলা দায়েরের প্রস্তুতি চলমান। মাদক নির্মূলে এমন অভিযান নিয়মিত চালিয়ে যাবে চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সম্পাদক ও প্রকাশক : মনিরুজ্জামান সুমন. মোবাইল : 𝟎𝟏𝟗𝟑𝟎-𝟓𝟓𝟔𝟑𝟒𝟑, ই-মেইল: 𝐬𝐮𝐦𝐨𝐧𝟔𝟑𝟑𝟔@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : ৭১,পুষ্প প্লাজা (৪র্থ তলা) কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত