বাংলাদেশ ডেক্সঃ
ঝিনাইদহের শৈলকুপায় মোটরসাইকেলের গতিরোধ করে এলোপাতাড়ি আঘাত করে এক যুবকের কাছ থেকে ৯০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।
শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যার পর সারুটিয়া ইউনিয়নের সারুটিয়া সাইফোন এলাকায় এ ঘটনা ঘটে।
ছিনতাইয়ের ঘটনায় আহত যুবকের নাম মিতুল হোসেন (২০)। তিনি সারুটিয়া ইউনিয়নের ভুলুন্দিয়া গ্রামের মোঃ বশিরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মিতুল হোসেন মোটরসাইকেলযোগে যাওয়ার সময় দুর্বৃত্তরা তার মোটরসাইকেলের গতিরোধ করে। এ সময় তাকে এলোপাতাড়ি আঘাত করে সঙ্গে থাকা ৯০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
ঘটনার পর আহত মিতুলকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।
ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য ও জড়িতদের শনাক্তে সংশ্লিষ্টদের কাছে তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
সম্পাদক ও প্রকাশক : মনিরুজ্জামান সুমন. মোবাইল : 𝟎𝟏𝟗𝟑𝟎-𝟓𝟓𝟔𝟑𝟒𝟑, ই-মেইল: 𝐬𝐮𝐦𝐨𝐧𝟔𝟑𝟑𝟔@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : ৭১,পুষ্প প্লাজা (৪র্থ তলা) কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত