বাংলাদেশ ডেস্ক : আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঝিনাইদহের শৈলকূপার নিত্যানন্দনপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীর ঘোষণা দেওয়ায় ইউনিয়ন বিএনপির সভাপতি মীর মোজাম্মেল হককে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাহেব আলীর বিরুদ্ধে। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে।
ইউনিয়ন বিএনপির সভাপতি মীর মোজাম্মেল হক জানান,শুক্রবার রাত ৯টার দিকে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাহেব আলী বাগুটিয়া বাজারে তার চাচাতো ভাই মোফাজ্জেলকে বলে আপনার ভাই মীর মোজাম্মেল যদি তার বিরুদ্ধে চেয়ারম্যান প্রার্থী
হয় তাহলে তার পরিণতি হবে ভয়ংকর, এসময় তিনি একটি উদাহরণ দেন আমার বিরুদ্ধে ভোট করলে মোজাম্মেল এর অবস্থা হবে ওই এলাকার হারুন এর মতো। উল্লেখ্য ওই ইউনিয়নে দীর্ঘদিন আগে হারুন নামে একজন হত্যাকান্ডের স্বীকার হয়। মীর মোজাম্মেল আরো জানায়,আমি বাগুটিয়া কলেজ মসজিদে নামাজ আদায় করি,আমাকে বলা হয়েছে মসজিদ আলাদা করার জন্য ও অন্য মসজিদে নামাজ আদায় করার জন্য। হুমকির বিষয়ে তিনি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ, যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল হুসাইন মোল্লা ও শৈলকূপা আসনের এমপি মাননীয় আইনমন্ত্রীকে অবগত করেছেন। হুমকির ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।
এঘটনায় উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাহেব আলী জানান,মীর মোজাম্মেল আমার বড় ভাই, আমি তাকে কোনো হুমকি -ধামকি দেয়নি,এটা সম্পন্ন মিথ্যা ও ভিত্তিহীন,তাদের সম্পর্ক নষ্ট করার জন্য কুৎসা রটানো হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক : মনিরুজ্জামান সুমন. মোবাইল : 𝟎𝟏𝟗𝟑𝟎-𝟓𝟓𝟔𝟑𝟒𝟑, ই-মেইল: 𝐬𝐮𝐦𝐨𝐧𝟔𝟑𝟑𝟔@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : ৭১,পুষ্প প্লাজা (৪র্থ তলা) কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত