বাংলাদেশ ডেক্সঃ
ঝিনাইদহের শৈলকুপায় মাদকবিরোধী অভিযান চালিয়ে দুই মাদকসেবীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাদের আদালতে সোপর্দ করা হলে প্রত্যেককে পাঁচ মাস করে কারাদণ্ড ও দুই হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লার নির্দেশনায় থানার অফিসার ও ফোর্স মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানে মাদক সেবনের অভিযোগে বারইপাড়া গ্রামের মোঃ ডাবলু মোল্যার ছেলে মোঃ রুবেল হোসেন (৩০) এবং দুধসর গ্রামের বকুল সর্দ্দারের ছেলে মোঃ জিহাদ হোসেন (১৯)-কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(৫) ধারায় মামলা/আইনগত ব্যবস্থা নিয়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
পরে বিজ্ঞ আদালত আসামি মোঃ রুবেল হোসেন (৩০) ও মোঃ জিহাদ হোসেন (১৯)-কে পৃথকভাবে ৫ মাসের কারাদণ্ড ও ২ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেন।
ফলে দুই আসামির মোট ১০ মাসের কারাদণ্ড ও ৪ হাজার টাকা জরিমানা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মনিরুজ্জামান সুমন. মোবাইল : 𝟎𝟏𝟗𝟑𝟎-𝟓𝟓𝟔𝟑𝟒𝟑, ই-মেইল: 𝐬𝐮𝐦𝐨𝐧𝟔𝟑𝟑𝟔@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : ৭১,পুষ্প প্লাজা (৪র্থ তলা) কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত