মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) চাঁপাইনবাবগঞ্জ শহরের বাতেন খাঁর মোড়ে জেলা বিএনপির উদ্যোগে এ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া, সদস্য সচিব আলহাজ্ব রফিকুল ইসলাম (চাইনিজ রফিক), ওবাইদুল পাঠানসহ জেলা বিএনপির নেতৃবৃন্দ। এ সময় জেলা বিএনপি, উপজেলা ও পৌর বিএনপি এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বৃক্ষরোপণ কর্মসূচিতে নেতাকর্মীরা পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ-শ্যামল ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বিভিন্ন গাছের চারা রোপণ করেন। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা তৈরির ওপরও গুরুত্ব দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশক : মনিরুজ্জামান সুমন. মোবাইল : 𝟎𝟏𝟗𝟑𝟎-𝟓𝟓𝟔𝟑𝟒𝟑, ই-মেইল: 𝐬𝐮𝐦𝐨𝐧𝟔𝟑𝟑𝟔@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : ৭১,পুষ্প প্লাজা (৪র্থ তলা) কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত