মোঃ জাকির হোসেন: মাগুরার শ্রীপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী, জুনিয়ার বৃত্তি পরীক্ষা এবং প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান এবং শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে মাগুরা-১ আসনের সংসদ সদস্য মো. মনোয়ার হোসেন খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে উপজেলা পরিষদ মিলনায়তনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলামের সভাপতিত্বে শিক্ষার মান উন্নয়নে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বদরুল আলম হিরো, আমতৈল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফয়জুর রহমান লাভু, শ্রীকোল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাইদ মোল্যা।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আকতার হোসেন, সহকারী কমিশনার ভূমি আসমাউল হুসনা পিংকী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আশরাফুল আলম জোয়ার্দার, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বদরুল আলম হিরো, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য খন্দকার আব্বাস উদ্দিন, জেলা কৃষকদলের সভাপতি রুবাইয়াত হোসেন খান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন কবির, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল গণি, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রশিদ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নালিম, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার খলিলুর রহমান, মোল্যা খলিলুর রহমান ও মাসুদ মজুমদার প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : মনিরুজ্জামান সুমন. মোবাইল : 𝟎𝟏𝟗𝟑𝟎-𝟓𝟓𝟔𝟑𝟒𝟑, ই-মেইল: 𝐬𝐮𝐦𝐨𝐧𝟔𝟑𝟑𝟔@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : ৭১,পুষ্প প্লাজা (৪র্থ তলা) কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত