বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও মতবিনিময় সভা সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ ও মোটরসাইকেল জব্দ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে চাঁপাইনবাবগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি ঝিনাইদহে প্রতিবিন্ধ স্কুল খুলে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ইউপি চেয়ারম্যান নাজিরের বিরুদ্ধে অল্প পানিতেই তলিয়ে যায় কাঁচা রাস্তা, চরম দুর্ভোগে এলাকাবাসী শৈলকুপায় স্বামীর মিথ্যা মাদকের মামলায় আটকের প্রতিবাদে স্ত্রীর সংবাদ সম্মেলন নির্বাচনের ৭ বছর পর রাশেদ খানকে ডাকসুর জিএস ঘোষণা দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস : তারেক রহমান বাসস আর্জেন্টিনা দল থেকে অবসরের ঘোষণা মেসির

শৈলকুপায় বিয়ের দাবিতে গভীর রাতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননীর অনশন!

  • প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া ইউনিয়নের বারইহুদা গ্রামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়ে অনশন করছেন দুই সন্তানের জননী জান্নাতুল মাওয়া।

স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের আসমত বিশ্বাসের ছেলে প্লাবন বিশ্বাসের সঙ্গে জান্নাতুল মাওয়ার দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি তাদের দুজনকে আপত্তিকর অবস্থায় স্থানীয় জনতা আটক করে পুলিশে সোপর্দ করে। পরে পুলিশ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরণ করে।
আদালত থেকে জামিনে মুক্ত হয়ে আসার পর জান্নাতুল মাওয়া গভীর রাতে প্লাবন বিশ্বাসের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অবস্থান নেন। তিনি দাবি করেন, প্রায় ৯ মাস ধরে প্লাবনের সঙ্গে তার সম্পর্ক ছিল। এ ঘটনার জেরে তার স্বামী শাহিদুল ইসলাম তাকে তালাক দিয়েছেন। ফলে এখন তিনি প্লাবনের সঙ্গে বৈবাহিক সম্পর্কের স্বীকৃতি চান।
জান্নাতুল মাওয়া বলেন, “প্লাবনের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক। সেই সম্পর্কের কারণেই আমার সংসার ভেঙে গেছে। এখন আমি চাই প্লাবন আমাকে বিয়ে করে সামাজিক স্বীকৃতি দিক।”
এদিকে ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা বিষয়টি নিয়ে নানা আলোচনা-সমালোচনা করছেন।
এ বিষয়ে প্লাবন বিশ্বাস বা তার পরিবারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews