বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও মতবিনিময় সভা সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ ও মোটরসাইকেল জব্দ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে চাঁপাইনবাবগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি ঝিনাইদহে প্রতিবিন্ধ স্কুল খুলে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ইউপি চেয়ারম্যান নাজিরের বিরুদ্ধে অল্প পানিতেই তলিয়ে যায় কাঁচা রাস্তা, চরম দুর্ভোগে এলাকাবাসী শৈলকুপায় স্বামীর মিথ্যা মাদকের মামলায় আটকের প্রতিবাদে স্ত্রীর সংবাদ সম্মেলন নির্বাচনের ৭ বছর পর রাশেদ খানকে ডাকসুর জিএস ঘোষণা দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস : তারেক রহমান বাসস আর্জেন্টিনা দল থেকে অবসরের ঘোষণা মেসির

অল্প পানিতেই তলিয়ে যায় কাঁচা রাস্তা, চরম দুর্ভোগে এলাকাবাসী

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

মাহিদুল ইসলাম ফরহাদ

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

 

চাঁপাইনবাবগঞ্জে অগ্রণী সেচ প্রকল্পের ক্যানেলের পাশে থাকা একটি কাঁচা রাস্তা অল্প পানিতেই তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। সামান্য বৃষ্টি কিংবা ক্যানেলের পানি বাড়লেই রাস্তাটি পানিতে ডুবে যায়। ফলে এ পথে চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তাটির এমন বেহাল অবস্থায় তারা নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। বিশেষ করে বর্ষা মৌসুমে পানি জমে যাওয়ায় পথচারীসহ স্থানীয় বাসিন্দাদের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। অগ্রণী সেচ প্রকল্প ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মোঃ মাহফুজুর রহমান বলেন, “রাস্তাটি অল্প পানিতেই তলিয়ে যায়। এতে এলাকাবাসীর চলাচলে মারাত্মক সমস্যা হয়। বিষয়টি নিয়ে একাধিকবার প্রশাসনকে জানানো হলেও এখন পর্যন্ত কোনো ধরনের সমাধান হয়নি।” স্থানীয় বাসিন্দারা দ্রুত রাস্তাটি সংস্কার ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews