বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও মতবিনিময় সভা সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ ও মোটরসাইকেল জব্দ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে চাঁপাইনবাবগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি ঝিনাইদহে প্রতিবিন্ধ স্কুল খুলে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ইউপি চেয়ারম্যান নাজিরের বিরুদ্ধে অল্প পানিতেই তলিয়ে যায় কাঁচা রাস্তা, চরম দুর্ভোগে এলাকাবাসী শৈলকুপায় স্বামীর মিথ্যা মাদকের মামলায় আটকের প্রতিবাদে স্ত্রীর সংবাদ সম্মেলন নির্বাচনের ৭ বছর পর রাশেদ খানকে ডাকসুর জিএস ঘোষণা দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস : তারেক রহমান বাসস আর্জেন্টিনা দল থেকে অবসরের ঘোষণা মেসির

শৈলকুপায় স্বামীর মিথ্যা মাদকের মামলায় আটকের প্রতিবাদে স্ত্রীর সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে
oplus_2

বাংলাদেশ ডেস্ক : ঝিনাইদহের শৈলকুপায় এক নিরপরাধ স্বামীকে মাদক মামলায় আটকের অভিযোগ তুলে তার নিঃশর্ত মুক্তি ও সুষ্ঠু তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন এক গৃহবধূ। মঙ্গলবার (০১ সেপ্টেম্বর ২০২৬) শৈলকুপা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান মোছাঃ জেসমিন নাহার নামের এক নারী।
​লিখিত বক্তব্যে শৈলকুপার মঝুদারপাড়ার বাসিন্দা মোছাঃ জেসমিন নাহার জানান, তার স্বামী মিজানুর রহমান (৪০), পিতা: জালাল উদ্দিন বিশ্বাস, কখনো কোনো ধরনের মাদক বা নেশাজাতীয় দ্রব্য সেবন করেন না। এমনকি তিনি পান, বিড়ি, সিগারেট বা জর্ছাও ব্যবহার করেন না বলে দাবি করেন তিনি।
​অভিযোগে তিনি আরও উল্লেখ করেন, গতকাল রাতে দেবতলা নদীর চরে হাঁসের খামারে কাজ করার সময় শৈলকুপা থানা পুলিশ তাকে আটক করে নিয়ে যায়। পরবর্তীতে থানায় খোঁজ নিয়ে জানতে পারেন যে, মিথ্যা মাদকের অভিযোগ দিয়ে তাকে জেলহাজতে প্রেরণের প্রস্তুতি চলছে। তার স্বামীর বিরুদ্ধে আনীত এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে তিনি বিষয়টি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন এবং স্বামীর নিঃশর্ত মুক্তি দাবি করেন। একইসঙ্গে তিনি এ ঘটনায় জেলা সদর কিংবা মেডিকেল কলেজ হাসপাতালের মতো মানসম্মত ল্যাব টেস্টের দাবিও জানান।
​সংবাদ সম্মেলনে গৃহবধূর স্বামী মিজানুর রহমানের দ্রুত মুক্তি ও সুষ্ঠু ন্যায়বিচারের দাবি জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews