বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও মতবিনিময় সভা সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ ও মোটরসাইকেল জব্দ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে চাঁপাইনবাবগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি ঝিনাইদহে প্রতিবিন্ধ স্কুল খুলে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ইউপি চেয়ারম্যান নাজিরের বিরুদ্ধে অল্প পানিতেই তলিয়ে যায় কাঁচা রাস্তা, চরম দুর্ভোগে এলাকাবাসী শৈলকুপায় স্বামীর মিথ্যা মাদকের মামলায় আটকের প্রতিবাদে স্ত্রীর সংবাদ সম্মেলন নির্বাচনের ৭ বছর পর রাশেদ খানকে ডাকসুর জিএস ঘোষণা দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস : তারেক রহমান বাসস আর্জেন্টিনা দল থেকে অবসরের ঘোষণা মেসির

শৈলকুপায় সংর্ঘষে আহত বৃদ্ধের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু, প্রতিপক্ষের দাবী তিনি দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন!

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপের্টারঃ

ঝিনাইদহের শৈলকুপার বগুড়া গ্রামে গত ২৮ জুন ২০২৬ ভোরে সংর্ঘষের ঘটনা ঘটে। ঐদিন সকালে সংর্ঘষে আহত দাবী করে শারিরিক অসুস্থ একেন মোল্লা (৬৫) নামের এক বৃদ্ধ শৈলকুপা হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হলে শৈলকুপা থেকে কুষ্টিয়া রেফার্ড করা হয়। সেখানেও অবস্থার উন্নতি না হলে কুষ্টিয়া থেকে গত রাতে ঢাকার উদ্দেশ্যে রওনা হলে পথিমধ্যে তিনি মৃত্যু বরণ করেছেন বলে জানা গেছে।

নিহতের পরিবারের দাবী, সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে সংর্ঘষে আহত একেন মোল্লাকে উদ্ধার করে প্রথমে শৈলকুপা হাসপাতালে নিয়ে আসা হয়। পরে কুষ্টিয়া রেফার্ড করা হয়। উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহত একেন মোল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল এর সমর্থক বলেও দাবি করা হয়।

এদিকে প্রতিপক্ষের দাবী নিহত বৃদ্ধ একেন মোল্লা বেশ কয়েকদিন যাবৎ অসুস্থ ছিলেন। তাকে ২৮ তারিখে হাসপাতালে ভর্তি করা হয় ঠিকই কিন্তু তার শরিরে আঘাতের কোন চিহ্ন ছিলোনা। রাজনৈতিক ফায়দা লুটতে একটি স্বাভাবিক মৃত্যুকে হত্যাকান্ড বলে চালানোর চেষ্টা করা হচ্ছে।

মৃত্যুর সংবাদকে পুঁজি করে বাড়িঘর ভাংচুর ও লুটপাট চালাতে সকাল থেকেই ঢাল, ফালাসহ দেশীয় অস্ত্র নিয়ে মাঠে নেমেছে প্রতিপক্ষরা। এমনটি দাবী করেছেন প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

শৈলকুপা থানার ওসি মো: হুমায়ুর কবির মোল্লা জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে এলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে।

 

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews