বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও মতবিনিময় সভা সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ ও মোটরসাইকেল জব্দ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে চাঁপাইনবাবগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি ঝিনাইদহে প্রতিবিন্ধ স্কুল খুলে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ইউপি চেয়ারম্যান নাজিরের বিরুদ্ধে অল্প পানিতেই তলিয়ে যায় কাঁচা রাস্তা, চরম দুর্ভোগে এলাকাবাসী শৈলকুপায় স্বামীর মিথ্যা মাদকের মামলায় আটকের প্রতিবাদে স্ত্রীর সংবাদ সম্মেলন নির্বাচনের ৭ বছর পর রাশেদ খানকে ডাকসুর জিএস ঘোষণা দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস : তারেক রহমান বাসস আর্জেন্টিনা দল থেকে অবসরের ঘোষণা মেসির

পর্যটনমন্ত্রী ও হুইপের সভাস্থল থেকে পিস্তলসহ যুবক আটক

  • প্রকাশিত: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে

নাটোর প্রতিনিধি: নাটোরে বিমান ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম এবং জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলুর পথসভায় পিস্তলসহ এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (৭ আগস্ট) বিকেলে দিঘাপতিয়া ইউনিয়ন বিএনপি আয়োজিত এক পথসভা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, আটক যুবক শহরের কানাইখালী মহল্লার শামসুল আলমের ছেলে তানিম হোসেন। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি হেফাজতে নেওয়া হয়েছে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনছুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক যুবকের সঙ্গে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রীর দুইবার ধাক্কা লাগে।পরে মন্ত্রী মঞ্চ থেকে নেমে আমার সময় তার আচরণ সন্দেহজনক হওয়ায় পুলিশ তাকে আটক করে।

 

ওসি জানান, আটক যুবকের কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। তাকে বর্তমানে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews