বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও মতবিনিময় সভা সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ ও মোটরসাইকেল জব্দ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে চাঁপাইনবাবগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি ঝিনাইদহে প্রতিবিন্ধ স্কুল খুলে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ইউপি চেয়ারম্যান নাজিরের বিরুদ্ধে অল্প পানিতেই তলিয়ে যায় কাঁচা রাস্তা, চরম দুর্ভোগে এলাকাবাসী শৈলকুপায় স্বামীর মিথ্যা মাদকের মামলায় আটকের প্রতিবাদে স্ত্রীর সংবাদ সম্মেলন নির্বাচনের ৭ বছর পর রাশেদ খানকে ডাকসুর জিএস ঘোষণা দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস : তারেক রহমান বাসস আর্জেন্টিনা দল থেকে অবসরের ঘোষণা মেসির

ফ্যাসিবাদের মাথা পালিয়ে গেলেও এর অনেক কিছু এখনও রয়ে গেছে : প্রধানমন্ত্রী

  • প্রকাশিত: রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ফ্যাসিবাদের মাথা পালিয়ে গেলেও এর অনেক কিছু এখনও রয়ে গেছে, এখনও আছে। সরকার গঠনের একদিন পর রমজান শুরু হয়। কেউ কেউ রোজার সময় সুযোগ নিতে জিনিসপত্রের দাম বাড়িয়ে দিয়ে সুবিধা নেবে। আল্লাহর রহমতে আমরা সেটি ভালোভাবে সামাল দিয়েছি। কিন্তু রোজা শেষ হতে না হতেই মধ্যপ্রাচ্যে ইরান আর আমেরিকার সমস্যা শুরু হয়ে গেল। ফলে তেল জ্বালানিসহ পুরো অর্থনীতির উপর চাপ তৈরি হলো। এসব দেখভাল করতে গিয়ে আমার আসতে দেরি হয়েছে।রোববার (৯ আগস্ট) বিকেলে চট্টগ্রামের ফটিকছড়ির আল জমিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় আয়োজিত মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী বলেন, বিগত নির্বাচনের সময় আমরা একসঙ্গে কাজ করে দেশকে বিপদ থেকে রক্ষা করতে পেরেছি। তবে সমস্যাটা এখনও শেষ হয়ে যায়নি। বিগত ফ্যাসিবাদের সময় আপনারা দেখেছেন, দেশের মানুষের অর্থ সম্পদ লুট করে পাচার করে বিদেশি পাঠিয়ে দেওয়া হয়েছে।

দেশে একটি পক্ষ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে জানিয়ে তিনি বলেন, একটি পক্ষ বিশৃঙ্খলা করতে চাইছে। এরা যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। বিশৃঙ্খলা না থাকলে দেশি বিদেশি বিনিয়োগ হবে। এতে মানুষের কর্মসংস্থান হবে। তাই বিগত দিনের মতো আমাদেরকে এক হয়ে দেশ গঠনের কাজ করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews