বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও মতবিনিময় সভা সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ ও মোটরসাইকেল জব্দ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে চাঁপাইনবাবগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি ঝিনাইদহে প্রতিবিন্ধ স্কুল খুলে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ইউপি চেয়ারম্যান নাজিরের বিরুদ্ধে অল্প পানিতেই তলিয়ে যায় কাঁচা রাস্তা, চরম দুর্ভোগে এলাকাবাসী শৈলকুপায় স্বামীর মিথ্যা মাদকের মামলায় আটকের প্রতিবাদে স্ত্রীর সংবাদ সম্মেলন নির্বাচনের ৭ বছর পর রাশেদ খানকে ডাকসুর জিএস ঘোষণা দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস : তারেক রহমান বাসস আর্জেন্টিনা দল থেকে অবসরের ঘোষণা মেসির

শ্রীপুরের শান্তি-শৃঙ্খলা রক্ষায় ভিলেজ ডিফেন্স পার্টি গঠন ও উদ্বোধন

  • প্রকাশিত: রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

মোঃ সাকিব খান                                                                স্টাফ রিপোর্টার মাগুরা

মাগুরা জেলার শ্রীপুর উপজেলার গয়েশপুর ইউনিয়নে এলাকাভিত্তিক শান্তি ও আইনশৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে ভিলেজ ডিফেন্স পার্টি (ভিডিপি) গঠন ও এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ‘জাগো জাগো জাগো, গড়বে সোনার দেশ সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরা জেলা পুলিশের আয়োজনে চন্ডিখালি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ভিলেজ ডিফেন্স পার্টির নতুন কার্যক্রমের উদ্বোধন করেন মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন।

গয়েশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে  বক্তব্য রাখেন মাগুরা জেলা পরিষদের প্রশাসক আলী আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার খাইরুল ইসলাম, মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান হাসান ইমাম সুজা ও মোহাম্মদ আলমগীর হোসেন, শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আব্বাস উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নালিম, গয়েশপুর ইউনিয়ন পরিষদের সাবেক সভাপতি সনৎ কুমার বিশ্বাস, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাফিকুল ইসলাম শফিক, ভিলেজ ডিফেন্স পার্টির সভাপতি আখেরুজ্জামান, সাবেক সাংগঠনিক হাবিবুর রহমান দুলু, ইদ্রিস আলী, গ্রাম্য মাতব্বর ও ওয়ার্ড সভাপতি সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাজেদুল মল্লিক, আছাদ মল্লিক, আখের শেখসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আয়োজিত সভায় বক্তারা বলেন এলাকায় চুরি, ডাকাতি, মাদকের বিস্তার রোধসহ সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাধারণ নাগরিকদের সম্পৃক্ততা অত্যন্ত জরুরি। নবগঠিত ভিলেজ ডিফেন্স পার্টির সদস্যরা স্থানীয় সচেতনতা বৃদ্ধি ও পুলিশ প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করার মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে স্থায়ী শান্তি বজায় রাখতে কার্যকর ভূমিকা পালন করবে।

আলোচনা সভা শেষে আনুষ্ঠানিকভাবে গয়েশপুর ইউনিয়নের ভিলেজ ডিফেন্স পার্টির (ভিডিপি) নতুন কমিটির উদ্বোধন ঘোষণা করা হয়। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি এবং গয়েশপুর ইউনিয়নের বিপুলসংখ্যক সাধারণ নাগরিক অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews