
মাগুরা বিশেষ প্রতিনিধিঃ
মাগুরার শ্রীপুর উপজেলার লাঙ্গলবাঁধ বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা, ট্রেড লাইসেন্স ও ড্রাগ লাইসেন্সের মেয়াদ না থাকাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে দুটি ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে মেসার্স আব্দুল্লাহ ফার্মেসিকে ২০ হাজার টাকা এবং মেসার্স পপুলার ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া বাজারের বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স ও মূল্য তালিকা সংরক্ষণ, দোকান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য না রাখাসহ বিভিন্ন বিষয়ে সতর্ক করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরার সহকারী পরিচালক সজল আহম্মেদ বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।