
আব্দুর রশিদ মোল্লা, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি :
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে মাগুরার শ্রীপুর উপজেলা বিএনপির আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার ১৫ আগস্ট বাদ আছর শ্রীপুর কেন্দ্রীয় জামে মসজিদে তার রুহের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব খন্দকার আব্বাস উদ্দিন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নালিম, জহুরুল হক মিলন, সাবেক সাংগঠনিক সম্পাদক মোল্লা খলিলুর রহমান, শ্রীপুর সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইদ্রিস আলী বিশ্বাস।
এছাড়াও শ্রীপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ শফিকুল ইসলাম শফিক, জেলা ছাত্রদলের সাবেক নেতা টুকু খান, শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক মেহেদী হাসান অন্তর, সাবেক আহ্বায়ক ইমরান হোসেন এবং সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক লিমন খানসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে বক্তারা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করেন। একইসাথে বিএনপির বর্তমান চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার পরিবারের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে মহান আল্লাহর দরবারে প্রার্থনা জানান।