বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও মতবিনিময় সভা সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ ও মোটরসাইকেল জব্দ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে চাঁপাইনবাবগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি ঝিনাইদহে প্রতিবিন্ধ স্কুল খুলে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ইউপি চেয়ারম্যান নাজিরের বিরুদ্ধে অল্প পানিতেই তলিয়ে যায় কাঁচা রাস্তা, চরম দুর্ভোগে এলাকাবাসী শৈলকুপায় স্বামীর মিথ্যা মাদকের মামলায় আটকের প্রতিবাদে স্ত্রীর সংবাদ সম্মেলন নির্বাচনের ৭ বছর পর রাশেদ খানকে ডাকসুর জিএস ঘোষণা দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস : তারেক রহমান বাসস আর্জেন্টিনা দল থেকে অবসরের ঘোষণা মেসির

সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক

  • প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

মাহিদুল ইসলাম ফরহাদ

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

 

সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ফেন্সিডিলের বিকল্প ২৮২ বোতল ভারতীয় নেশাজাতীয় Eskuf সিরাপ এবং ০১টি মোটরসাইকেল আটক করেছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে বিকাল আনুমানিক ০৫ ঘটিকার সময় মহানন্দা ব্যাটালিয়নের অধীনস্থ সোনামসজিদ বিওপির ০১টি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮৪/২-এস হতে আনুমানিক ০৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলাধীন মোবারকপুর ইউনিয়নের ধুপপুকুর গ্রামে অভিযান পরিচালনা করে।

 

উক্ত অভিযান পরিচালনাকালীন অজ্ঞাত ০২ জন মোটরসাইকেল আরোহী কয়লাবাড়ী ট্রাক টার্মিনাল হতে কানসাট অভিমুখে যাওয়ার সময় বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে আনুমানিক ১০০ গজ দূরে মোটরসাইকেলটি ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে টহল দল মোটরসাইকেলটি তল্লাশী করে সাথে থাকা ০২টি প্লাস্টিকের ক্যারেটের মধ্যে ফেন্সিডিলের বিকল্প ২৮২ বোতল ভারতীয় নেশাজাতীয় Eskuf DX সিরাপ উদ্ধার করে এবং মোটরসাইকেলটি (Apache RTR-160 cc) জব্দ করে।

 

এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews