বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও মতবিনিময় সভা সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ ও মোটরসাইকেল জব্দ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে চাঁপাইনবাবগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি ঝিনাইদহে প্রতিবিন্ধ স্কুল খুলে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ইউপি চেয়ারম্যান নাজিরের বিরুদ্ধে অল্প পানিতেই তলিয়ে যায় কাঁচা রাস্তা, চরম দুর্ভোগে এলাকাবাসী শৈলকুপায় স্বামীর মিথ্যা মাদকের মামলায় আটকের প্রতিবাদে স্ত্রীর সংবাদ সম্মেলন নির্বাচনের ৭ বছর পর রাশেদ খানকে ডাকসুর জিএস ঘোষণা দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস : তারেক রহমান বাসস আর্জেন্টিনা দল থেকে অবসরের ঘোষণা মেসির

লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির প্রাক নির্বাচনী পরীক্ষার ফলাফল ও অভিভাবকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

মোঃ জাকির হোসেন: মাগুরার শ্রীপুর লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির প্রাক নির্বাচনী পরীক্ষার ফলাফল ও অভিভাবক দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকার সময় বিদ্যালয়ের হলরুম মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ জাকিরুল ইসলাম।লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ জাকির হোসেন ও সঞ্জয় কুমার বাপ্পির সঞ্চালনায় স্বাগত বক্তব্য প্রদান করেন লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকিরুল ইসলাম। তিনি তার স্বাগত বক্তব্যে শিক্ষার্থীদের পড়ালেখার মানোন্নয়ন ও অভিভাবকরা যেন তাদের সন্তান দের সকল প্রকার ইলেকট্রনিক ডিভাইস দেওয়া থেকে বিরত থাকে সে বিষয়ে পরামর্শ প্রদান করেন। শিক্ষার্থীদের নিয়মিত স্কুলে হাজির হয়ে শ্রেনী পাঠদান ও শ্রেনী পরীক্ষায় অংশগ্রহনে কড়াকড়ি শর্ত আরোপ করেন। মতবিনিময় সভায় অভিভাবকদের মধ্যে বক্তব্য প্রদান করেন লাঙ্গলবাঁধ সিনিয়র মাদ্রাসার ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোঃআশরাফুজ্জামান আওলাদ( স্যার) । তিনি শিক্ষার্থী এবং অভিভাবকদের বর্তমান শিক্ষা ব্যবস্থায় আধুনিক শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন। এ সময় অন্যান্য শিক্ষকদের মধ্যে বক্তব্য প্রদান করেন লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বাবু পরিমল কুমার বিশ্বাস, সিনিয়র শিক্ষক এ.কে. এম ইদ্রিস আলী, সিনিয়র শিক্ষক আবু দাউদ,সহকারী শিক্ষক রুবেল হোসেন প্রমুখ । এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হুমায়ুন কবির, সাজ্জাদুল ইসলাম ( মাসুদ), লুতফুলনেচ্ছা( নিরু), সিমা ভক্ত, ফাতেমা খাতুন,হাসিব বিশ্বাস, লতিকা সরকার, সরস্বতী বিশ্বাস অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানে সমাপনী বক্তব্যে লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকিরুল ইসলাম সকলের সুস্হতা কামনা ও শিক্ষার্থীদের সুন্দর ভাবে পাঠদান কার্যক্রমে শিক্ষক ও অভিভাবক দের সহযোগিতা কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews