বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও মতবিনিময় সভা সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ ও মোটরসাইকেল জব্দ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে চাঁপাইনবাবগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি ঝিনাইদহে প্রতিবিন্ধ স্কুল খুলে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ইউপি চেয়ারম্যান নাজিরের বিরুদ্ধে অল্প পানিতেই তলিয়ে যায় কাঁচা রাস্তা, চরম দুর্ভোগে এলাকাবাসী শৈলকুপায় স্বামীর মিথ্যা মাদকের মামলায় আটকের প্রতিবাদে স্ত্রীর সংবাদ সম্মেলন নির্বাচনের ৭ বছর পর রাশেদ খানকে ডাকসুর জিএস ঘোষণা দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস : তারেক রহমান বাসস আর্জেন্টিনা দল থেকে অবসরের ঘোষণা মেসির

মাগুরায় চেকের মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

  • প্রকাশিত: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

মাগুরা প্রতিনিধিঃ

মাগুরায় চেকের মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ইউসুফ আলীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় মাগুরা সদর উপজেলার জুইতারা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে সদর থানায় সোপর্দ করা হয়েছে।

গ্রেফতার ইউসুফ আলী মাগুরা সদর উপজেলার সাজীরকান্দি গ্রামের মফিজুল্লাহর ছেলে। তিনি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, মাগুরা শাখার একজন ঋণখেলাপি গ্রাহক। ব্যাংক সূত্রে জানা গেছে, তার মালিকানাধীন ইউসুফ আলী মৎস্য খামারের কাছে ব্যাংকের প্রায় ৫৬ লাখ টাকা ঋণ বকেয়া রয়েছে। ঋণ গ্রহণের পর দীর্ঘদিন ধরে তিনি ব্যাংকের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ বা লেনদেন রাখেননি বলে অভিযোগ রয়েছে।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ইউসুফ আলীর বিরুদ্ধে ২০২১ সালে একটি চেকের মামলা দায়ের করা হয়। মামলাটির নম্বর S/C-৩৬৮/২১। ওই মামলায় ৪ লাখ টাকার একটি চেকের বিপরীতে অর্থ পরিশোধ না করার অভিযোগ ওঠে। মামলার বিচারিক কার্যক্রম শেষে চলতি বছরের ফেব্রুয়ারির দিকে আদালত তাকে এক বছরের সশ্রম সাজা প্রদান করেন।

রায় ঘোষণার পর থেকেই ইউসুফ আলী দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তাকে গ্রেফতারে পুলিশ বিভিন্ন স্থানে খোঁজখবর চালাচ্ছিল। একপর্যায়ে শুক্রবার ২১ শেখ আগস্ট সন্ধ্যায় তার অবস্থান নিশ্চিত হওয়ার পর মাগুরা সদর ফাঁড়ির পুলিশ জুইতারা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

এছাড়াও ইউসুফ আলীর বিরুদ্ধে ব্যাংকের অর্থঋণ সংক্রান্ত আরও কয়েকটি মামলা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এসব মামলার বিষয়েও আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

মাগুরা সদর থানার এএসআই মোস্তাফিজুর রহমান বলেন, “চেকের মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি ইউসুফ আলীকে জুইতারা বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে থানায় সোপর্দ করা হয়েছে।”

মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, “সদর ফাঁড়ির পুলিশ সাজাপ্রাপ্ত আসামি ইউসুফ আলীকে গ্রেফতার করেছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews