বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও মতবিনিময় সভা সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ ও মোটরসাইকেল জব্দ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে চাঁপাইনবাবগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি ঝিনাইদহে প্রতিবিন্ধ স্কুল খুলে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ইউপি চেয়ারম্যান নাজিরের বিরুদ্ধে অল্প পানিতেই তলিয়ে যায় কাঁচা রাস্তা, চরম দুর্ভোগে এলাকাবাসী শৈলকুপায় স্বামীর মিথ্যা মাদকের মামলায় আটকের প্রতিবাদে স্ত্রীর সংবাদ সম্মেলন নির্বাচনের ৭ বছর পর রাশেদ খানকে ডাকসুর জিএস ঘোষণা দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস : তারেক রহমান বাসস আর্জেন্টিনা দল থেকে অবসরের ঘোষণা মেসির

শৈলকুপায় পর্নোগ্রাফি তৈরি ও অনলাইনে ছড়িয়ে মানসিক নির্যাতনের অভিযোগে দুই যুবক গ্রেপ্তার

  • প্রকাশিত: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

বাংলাদেশ ডেক্সঃ

 

ঝিনাইদহের শৈলকুপায় পর্নোগ্রাফি তৈরি করে অনলাইনে আদান-প্রদান এবং এর মাধ্যমে এক ভুক্তভোগীকে মানসিকভাবে নির্যাতনের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২১ আগস্ট) শৈলকুপা থানা পুলিশের অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন—মাগুরার শ্রীপুর উপজেলার চন্ডিখালি পশ্চিমপাড়ার সোহানুর রহমান (২৬) এবং একই এলাকার চন্ডিখালি মধ্যপাড়ার লালচাঁদ (২৬)।

পুলিশ জানায়, শৈলকুপা থানার মামলা নং-২৩(৮)২৬-এর এজাহারভুক্ত আসামি হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ রয়েছে, তারা পর্নোগ্রাফি তৈরি করে অনলাইনে আদান-প্রদান করেন এবং এর মাধ্যমে ভুক্তভোগীকে মানসিকভাবে নির্যাতন করেন।

গ্রেপ্তারের পর আইনানুগ প্রক্রিয়া শেষে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন শৈলকুপা থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ূন কবির মোল্লা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews