বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও মতবিনিময় সভা সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ ও মোটরসাইকেল জব্দ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে চাঁপাইনবাবগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি ঝিনাইদহে প্রতিবিন্ধ স্কুল খুলে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ইউপি চেয়ারম্যান নাজিরের বিরুদ্ধে অল্প পানিতেই তলিয়ে যায় কাঁচা রাস্তা, চরম দুর্ভোগে এলাকাবাসী শৈলকুপায় স্বামীর মিথ্যা মাদকের মামলায় আটকের প্রতিবাদে স্ত্রীর সংবাদ সম্মেলন নির্বাচনের ৭ বছর পর রাশেদ খানকে ডাকসুর জিএস ঘোষণা দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস : তারেক রহমান বাসস আর্জেন্টিনা দল থেকে অবসরের ঘোষণা মেসির

শৈলকুপায় বিপ্লবী কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপন

  • প্রকাশিত: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

বাংলাদেশ ডেক্সঃ 

ঝিনাইদহের শৈলকুপায় সাম্যবাদী ও বিপ্লবী কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উপলক্ষে শ্রদ্ধা নিবেদন, স্মারক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) বিকেলে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, পথ শিল্পাঙ্গন ও খবরের কাগজ বন্ধুজন শৈলকুপার যৌথ আয়োজনে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে কবি সুকান্তের কবিতাপাঠ, আবৃত্তি ও গণসংগীত পরিবেশন করেন শিল্পীরা।

উদীচী শৈলকুপা শাখার সভাপতি আলমগীর অরণ্যের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন সুকান্ত ভট্টাচার্য জন্মশতবর্ষ উদযাপন পর্ষদ, বাংলাদেশের সদস্য সচিব সুকান্ত দাস।

আলোচক হিসেবে উপস্থিত ছিলেন লেখক ও সংগঠক স্বপন বাগচী, গবেষক ও প্রকাশক সুমন সিকদার, কবি উপায়ন আনাম, সাংবাদিক সুজন বিপ্লব, কিশোর বিশ্বাস কাজল, আবু আরিফ রেজাসহ অনেকে।

আলোচকরা বলেন, কবি সুকান্ত ভট্টাচার্যের গণমুখী ও বিপ্লবী চেতনা ধারণ করে বৈষম্যহীন সমাজ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং তরুণ প্রজন্মের মাঝে কবির প্রগতিশীল দর্শন ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়।

 

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews