বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও মতবিনিময় সভা সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ ও মোটরসাইকেল জব্দ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে চাঁপাইনবাবগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি ঝিনাইদহে প্রতিবিন্ধ স্কুল খুলে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ইউপি চেয়ারম্যান নাজিরের বিরুদ্ধে অল্প পানিতেই তলিয়ে যায় কাঁচা রাস্তা, চরম দুর্ভোগে এলাকাবাসী শৈলকুপায় স্বামীর মিথ্যা মাদকের মামলায় আটকের প্রতিবাদে স্ত্রীর সংবাদ সম্মেলন নির্বাচনের ৭ বছর পর রাশেদ খানকে ডাকসুর জিএস ঘোষণা দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস : তারেক রহমান বাসস আর্জেন্টিনা দল থেকে অবসরের ঘোষণা মেসির

কুমিল্লায় লবণবাহী ট্রাকে ইয়াবার বড় চালান, উদ্বার ১ লাখ ৬০ হাজার পিছ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে

মো.মাসুদ রানা,কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লায় লবণের বস্তার আড়ালে অভিনব কৌশলে পাচারকালে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। একটি কাভার্ড ভ্যানে বিশেষভাবে লুকিয়ে রাখা এসব ইয়াবার আনুমানিক বাজার মূল্য প্রায় ৪ কোটি ৮০ লাখ টাকা। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে কুমিল্লা জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আনিসুজ্জামান।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, মাদকবিরোধী চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালায়। প্রাথমিকভাবে ভ্যানটিকে সাধারণ পণ্যবাহী যানবাহন মনে হলেও পরে বিস্তারিত অনুসন্ধানে বিপুল পরিমাণ ইয়াবার চালানের সন্ধান পাওয়া যায়।
তিনি জানান, কাভার্ড ভ্যানটিতে বিপুল পরিমাণ লবণের বস্তা বোঝাই ছিল। এসব বস্তার আড়ালে এবং গাড়ির ছাদের একেবারে উপরের অংশে বিশেষ কৌশলে ইয়াবাগুলো লুকিয়ে রাখা হয়েছিল। দীর্ঘ সময় ধরে তল্লাশি চালিয়ে ডিবি পুলিশের সদস্যরা সেখান থেকে ১ লাখ ৬০ হাজার পিছ ইয়াবা উদ্ধার করতে সক্ষম হন।
পুলিশ সুপার আরও বলেন, মাদক কারবারিরা আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে প্রতিনিয়ত নতুন নতুন কৌশল অবলম্বন করছে। তবে গোয়েন্দা নজরদারি, তথ্যপ্রযুক্তির ব্যবহার এবং নিয়মিত অভিযানের মাধ্যমে এসব চক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনা হচ্ছে।
তিনি বলেন, “মাদকের বিরুদ্ধে কুমিল্লা জেলা পুলিশের অবস্থান জিরো টলারেন্স। মাদক পাচার ও ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।”
এ ঘটনায় জড়িত সন্দেহে অন্তত পাঁচজনকে গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। সংবাদ সম্মেলনে জেলা গোয়েন্দা পুলিশের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুলিশের দাবি, মাদকবিরোধী অভিযানে এটি সাম্প্রতিক সময়ে কুমিল্লায় অন্যতম বড় ইয়াবা উদ্ধারের ঘটনা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews