বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও মতবিনিময় সভা সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ ও মোটরসাইকেল জব্দ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে চাঁপাইনবাবগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি ঝিনাইদহে প্রতিবিন্ধ স্কুল খুলে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ইউপি চেয়ারম্যান নাজিরের বিরুদ্ধে অল্প পানিতেই তলিয়ে যায় কাঁচা রাস্তা, চরম দুর্ভোগে এলাকাবাসী শৈলকুপায় স্বামীর মিথ্যা মাদকের মামলায় আটকের প্রতিবাদে স্ত্রীর সংবাদ সম্মেলন নির্বাচনের ৭ বছর পর রাশেদ খানকে ডাকসুর জিএস ঘোষণা দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস : তারেক রহমান বাসস আর্জেন্টিনা দল থেকে অবসরের ঘোষণা মেসির

চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

  • প্রকাশিত: সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

মাহিদুল ইসলাম ফরহাদ

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ

 

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচি সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ আগস্ট) বিকেল, ৪ টা ৩০ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ টাউন ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ প্রস্তুতি সভার আয়োজন করা হয়। সভায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি কর্মসূচির প্রচার-প্রচারণা, সাংগঠনিক প্রস্তুতি এবং পরবর্তী কার্যক্রম সুশৃঙ্খলভাবে বাস্তবায়নের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

সভায় বক্তারা বলেন, ‘জাতীয়তাবাদ, সেবা, ঐক্য ও অগ্রগতি’—এই মূলনীতিকে সামনে রেখে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ সময় জেলা ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে ব্যাপক অংশগ্রহণ ও শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় জেলা ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews