বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও মতবিনিময় সভা সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ ও মোটরসাইকেল জব্দ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে চাঁপাইনবাবগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি ঝিনাইদহে প্রতিবিন্ধ স্কুল খুলে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ইউপি চেয়ারম্যান নাজিরের বিরুদ্ধে অল্প পানিতেই তলিয়ে যায় কাঁচা রাস্তা, চরম দুর্ভোগে এলাকাবাসী শৈলকুপায় স্বামীর মিথ্যা মাদকের মামলায় আটকের প্রতিবাদে স্ত্রীর সংবাদ সম্মেলন নির্বাচনের ৭ বছর পর রাশেদ খানকে ডাকসুর জিএস ঘোষণা দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস : তারেক রহমান বাসস আর্জেন্টিনা দল থেকে অবসরের ঘোষণা মেসির

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা 

  • প্রকাশিত: বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

মাহিদুল ইসলাম ফরহাদ

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

 

চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ আগস্ট) সকাল ১০টায় হাসপাতাল চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল সভাপতিত্ব করেন। এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন, ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জমির মো. হাসিবুস সাত্তার, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মাহাবুব হাসান, ডা. ময়েজ উদ্দিনসহ সংশ্লিষ্টরা। সভায় হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়ন, চিকিৎসক ও জনবল সংকট নিরসন, দালালদের দৌরাত্ম্য বন্ধ, হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং চলমান ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ ছাড়া রোগীদের উন্নত ও আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতালে বিভিন্ন আধুনিক পরীক্ষা-নিরীক্ষার মেশিন সংযোজনের বিষয়েও গুরুত্বারোপ করা হয়। হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা, পরিবেশ ও চিকিৎসাসেবার মান আরও উন্নত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্ব দেন সভায় উপস্থিত কর্মকর্তারা। সভায় হাসপাতালের চিকিৎসাসেবা আরও জনবান্ধব ও কার্যকর করার পাশাপাশি রোগীদের হয়রানি কমানো এবং সেবার ক্ষেত্রে শৃঙ্খলা নিশ্চিত করার বিষয়েও আলোচনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews