
মোঃ মেহেদী হাসান বিশ্বাস। পাংশা,রাজবাড়ী,প্রতিনিধিঃ
রাজবাড়ীর পাংশায় ৪৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পাংশা থানা পুলিশ।
রোববার (১৬ আগস্ট) রাত ১২টা ২৫ মিনিটের দিকে পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরঝিকড়ী মল্লিকপাড়া এলাকার জনৈক সাইফুলের মুদি দোকানের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ঝিনাইদহের শৈলকুপা উপজেলার খালকুলা গ্রামের মৃত তারিফ শেখের ছেলে মোস্তাক শেখ (৪৩) এবং সাধুহাটি গ্রামের জাহিদুল ইসলামের ছেলে শিহাব হোসেন (২৮)।
পুলিশ জানায়, অভিযানে তাদের কাছ থেকে ৪৪ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন ৪ দশমিক ৪ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ১৩ হাজার ২০০ টাকা।
এ ঘটনায় পাংশা থানার এসআই মো. শরিফুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা করেছেন। মামলাটি পাংশা থানায় ১৬ আগস্ট রুজু করা হয়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার দুই আসামিকে পুলিশ প্রহরায় আদালতে সোপর্দ করা হয়েছে।