বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও মতবিনিময় সভা সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ ও মোটরসাইকেল জব্দ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে চাঁপাইনবাবগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি ঝিনাইদহে প্রতিবিন্ধ স্কুল খুলে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ইউপি চেয়ারম্যান নাজিরের বিরুদ্ধে অল্প পানিতেই তলিয়ে যায় কাঁচা রাস্তা, চরম দুর্ভোগে এলাকাবাসী শৈলকুপায় স্বামীর মিথ্যা মাদকের মামলায় আটকের প্রতিবাদে স্ত্রীর সংবাদ সম্মেলন নির্বাচনের ৭ বছর পর রাশেদ খানকে ডাকসুর জিএস ঘোষণা দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস : তারেক রহমান বাসস আর্জেন্টিনা দল থেকে অবসরের ঘোষণা মেসির

চাঁপাইনবাবগঞ্জ টাউন ক্লাবের কার্যনির্বাহী নির্বাচন চলছে

  • প্রকাশিত: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

মাহিদুল ইসলাম ফরহাদ

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

 

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় শহরস্থ টাউন ক্লাবে টাউন ক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আজ রোববার (১৬ আগস্ট) বিকেল ৩টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে, যা রাত ৯টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে।

নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৪৫২ জন। বিভিন্ন পদে মোট ১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে গোলাম জাকারিয়া প্যানেল থেকে সহ-সভাপতি পদে গোলাম কবির প্রতিদ্বন্দ্বিতা করছেন মোঃ আবু সাঈদের সঙ্গে। সাধারণ সম্পাদক পদে মোঃ গোলাম জাকারিয়ার প্রতিদ্বন্দ্বী সাবেক জেলা সেক্রেটারি ও চাঁপাইনবাবগঞ্জ পেট্রোল পাম্প মালিক সমিতির মোঃ ওবাইদুল আজিম রিংকু। সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ ইকবাল হোসেনের প্রতিদ্বন্দ্বী মাহবুবুর রহমান বাচ্চু। কোষাধ্যক্ষ পদে মোঃ গোলাম মোস্তফা মন্টুর প্রতিদ্বন্দ্বিতা করছেন মোঃ মারুফ উল আলম। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে এহতেসামুল হক বাবলু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া সদস্য পদে জামিউল হক সোহেল, মোঃ সামসুদ্দিন (হাজী বাবলু), হাবিবুর রহমান শেলি, মোয়াজ্জেম হোসেন ও মোঃ গোলাম সাকলাইন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সদস্য পদে আব্দুর রহমান অনুর প্রতিদ্বন্দ্বী মোঃ কামরুল হাসান জুয়েল।

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আপিল বিভাগে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন অ্যাডভোকেট সোলেমান বিশু। সদস্য হিসেবে রয়েছেন অ্যাডভোকেট মোহাম্মদ ইসাহাক ও অ্যাডভোকেট মোঃ শফিকুল ইসলাম (সেলিম)।

নির্বাচন কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন অ্যাডভোকেট রবিউল হক দোলন। নির্বাচন কমিশনের সদস্যরা হলেন—অ্যাডভোকেট মোঃ মাহমুদুল ইসলাম কনক, অ্যাডভোকেট ইসমাইল হোসেন, অ্যাডভোকেট আব্দুস সালাম, প্রভাষক মোঃ বজলুল করিম, অ্যাডভোকেট আবু বক্কার, অ্যাডভোকেট আখেরুল ইসলাম রাসেল ও অ্যাডভোকেট মোঃ আবু কালাম আযাদ। নির্বাচনের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাব্বির আহমেদ রোবেল।

ভোটগ্রহণকে কেন্দ্র করে টাউন ক্লাব প্রাঙ্গণে প্রার্থী ও ভোটারদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। নির্ধারিত সময় পর্যন্ত ভোটগ্রহণ শেষে ভোট গণনা ও ফলাফল ঘোষণা করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews