বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও মতবিনিময় সভা সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ ও মোটরসাইকেল জব্দ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে চাঁপাইনবাবগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি ঝিনাইদহে প্রতিবিন্ধ স্কুল খুলে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ইউপি চেয়ারম্যান নাজিরের বিরুদ্ধে অল্প পানিতেই তলিয়ে যায় কাঁচা রাস্তা, চরম দুর্ভোগে এলাকাবাসী শৈলকুপায় স্বামীর মিথ্যা মাদকের মামলায় আটকের প্রতিবাদে স্ত্রীর সংবাদ সম্মেলন নির্বাচনের ৭ বছর পর রাশেদ খানকে ডাকসুর জিএস ঘোষণা দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস : তারেক রহমান বাসস আর্জেন্টিনা দল থেকে অবসরের ঘোষণা মেসির

মাটিরাঙ্গা সীমান্তে অস্ত্র-গুলিসহ ৫ কোটি টাকার আইস জব্দ

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে
জেলা প্রতিনিধি,খাগড়াছড়ি:খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার সীমান্তবর্তী যামিনীপাড়া এলাকায় প্রথমবারের মতো বিপুল পরিমাণ ক্রিস্টাল মেথ বা আইস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার হওয়া আইসের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ কোটি টাকা বলে জানিয়েছে বিজিবি। এসময় দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১০ রাউন্ড গুলিও উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) দিবাগত রাত ২টা ৪০ মিনিটের দিকে মাটিরাঙ্গার গৌরাঙ্গপাড়া তিন রাস্তার মোড়ে এ অভিযান চালানো হয়।

যামিনীপাড়া ব্যাটালিয়ন (২৩ বিজিবি) সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের অধিনায়কের নেতৃত্বে একটি বিশেষ টহল দল গৌরাঙ্গপাড়া তিন রাস্তার মোড়ে অবস্থান নেয়। এ সময় পানছড়ির দিক থেকে দুই আরোহীসহ একটি মোটরসাইকেল চেকপোস্টের সামনে এলে বিজিবি সদস্যরা থামার সংকেত দেন।

চালক প্রথমে গতি কমালেও বিজিবির উপস্থিতি বুঝতে পেরে হঠাৎ মোটরসাইকেলটি ঘুরিয়ে তাইন্দংয়ের দিকে দ্রুত পালানোর চেষ্টা করেন। পরে বিজিবির টহল দল পিকআপ নিয়ে তাঁদের ধাওয়া করে।

বিজিবি জানায়, প্রায় দুই থেকে তিন কিলোমিটার ধাওয়া করার পর মোটরসাইকেলটি মূল সড়ক ছেড়ে বিরাশিটিলার দিকে একটি সরু সড়কে ঢুকে পড়ে। বৃষ্টি, কাদা, অন্ধকার ও দুর্গম সড়কের কারণে বিজিবির পিকআপের সঙ্গে মোটরসাইকেলটির দূরত্ব বেড়ে যায়। এ সুযোগে আরোহীরা রাস্তার পাশের একটি কালভার্টের নিচে মোটরসাইকেলটি ফেলে পাহাড়ি পথে পালিয়ে যান।

পরে বিজিবি সদস্যরা মোটরসাইকেলটি উদ্ধার করে তল্লাশি চালান। এ সময় এর সিটের নিচে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ১০ রাউন্ড গুলি এবং বিপুল পরিমাণ ক্রিস্টাল মেথ বা আইস পাওয়া যায়।

বিজিবির হিসাবে, উদ্ধার হওয়া আইসের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ কোটি টাকা।যামিনীপাড়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খালিদ ইবনে হোসেন বলেন, সীমান্ত ও সীমান্তবর্তী এলাকায় মাদক ও অবৈধ অস্ত্রের চোরাচালান রোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews