বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও মতবিনিময় সভা সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ ও মোটরসাইকেল জব্দ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে চাঁপাইনবাবগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি ঝিনাইদহে প্রতিবিন্ধ স্কুল খুলে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ইউপি চেয়ারম্যান নাজিরের বিরুদ্ধে অল্প পানিতেই তলিয়ে যায় কাঁচা রাস্তা, চরম দুর্ভোগে এলাকাবাসী শৈলকুপায় স্বামীর মিথ্যা মাদকের মামলায় আটকের প্রতিবাদে স্ত্রীর সংবাদ সম্মেলন নির্বাচনের ৭ বছর পর রাশেদ খানকে ডাকসুর জিএস ঘোষণা দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস : তারেক রহমান বাসস আর্জেন্টিনা দল থেকে অবসরের ঘোষণা মেসির

শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে অনার্সের নবীন শিক্ষার্থীদের নবীনবরণ ও ওরিয়েন্টেশন

  • প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

মাহিদুল ইসলাম ফরহাদ

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

 

চাঁপাইনবাবগঞ্জে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের অনার্স (২০২৫-২০২৬) শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের নবীনবরণ ও ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ আগস্ট) সকাল ১০টায় অত্র কলেজের মনিউকিল স্মৃতি মিলনায়তনে অত্যন্ত জাঁকজমকপূর্ণ পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে নতুন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের গভর্নিং বডির সভাপতি ও সাবেক সংসদ সদস্য জনাব মোহাঃ লতিফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ জনাব মোহাঃ শরিফুল আলম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের অধ্যক্ষ জনাব মোহাঃ তরিকুল আলম সিদ্দিকি।

এ সময় বক্তারা নবাগত শিক্ষার্থীদের কলেজের নিয়ম-শৃঙ্খলা মেনে নিয়মিত পড়াশোনা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধকে ধারণ করে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি শিক্ষাজীবনে সাফল্য অর্জনের মাধ্যমে পরিবার, প্রতিষ্ঠান ও দেশের জন্য অবদান রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শেষে নবাগত শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ, সাফল্য ও সুন্দর শিক্ষাজীবন কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

‘হে নবীন, এসো আলোর মিছিলে’—এই স্লোগানকে বুকে ধারণ করে নবীন শিক্ষার্থীদের পথচলা সুন্দর ও সাফল্যমণ্ডিত হোক—এমন প্রত্যাশা করেন কলেজের শিক্ষক ও সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews