বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও মতবিনিময় সভা সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ ও মোটরসাইকেল জব্দ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে চাঁপাইনবাবগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি ঝিনাইদহে প্রতিবিন্ধ স্কুল খুলে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ইউপি চেয়ারম্যান নাজিরের বিরুদ্ধে অল্প পানিতেই তলিয়ে যায় কাঁচা রাস্তা, চরম দুর্ভোগে এলাকাবাসী শৈলকুপায় স্বামীর মিথ্যা মাদকের মামলায় আটকের প্রতিবাদে স্ত্রীর সংবাদ সম্মেলন নির্বাচনের ৭ বছর পর রাশেদ খানকে ডাকসুর জিএস ঘোষণা দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস : তারেক রহমান বাসস আর্জেন্টিনা দল থেকে অবসরের ঘোষণা মেসির

শিবগঞ্জে পুলিশের অভিযানে স্কাফ সিরাপসহ গ্রেপ্তার ২

  • প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

মাহিদুল ইসলাম ফরহাদ

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ২০ বোতল অবৈধ কোডিন ফসফেট মিশ্রিত মাদকদ্রব্য স্কাফ সিরাপসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের শিবনগর পোড়াগঞ্জ গ্রামের শিবনগর পোড়াগঞ্জ গোরস্থানের পাশে একটি পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন—নওগাঁ সদর উপজেলার তিলকপুর ইউনিয়নের টেপাগাড়ি গ্রামের মৃত আবু হাসানের ছেলে মো. আরাফাত হোসেন (২৫) এবং একই উপজেলার কাদোয়া দেবীপুর গ্রামের মো. মুকুলের ছেলে মো. ফরহাদ (২১)। পুলিশ জানায়, শিবগঞ্জ থানার এসআই (নিরস্ত্র) সৌরভ কুমার দত্ত সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। এ সময় ওই দুই যুবককে গ্রেপ্তার করে তাদের হেফাজত থেকে ২০ বোতল অবৈধ কোডিন ফসফেট মিশ্রিত স্কাফ সিরাপ উদ্ধার করা হয়। শিবগঞ্জ থানার ইনচার্জ মো. মতিউর রহমান জানান, মাদকের ভয়াল থাবা থেকে যুবসমাজসহ সর্বস্তরের মানুষকে রক্ষা করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। তিনি মাদকবিরোধী কার্যক্রম জোরদারে পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, সঠিক তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews