বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও মতবিনিময় সভা সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ ও মোটরসাইকেল জব্দ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে চাঁপাইনবাবগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি ঝিনাইদহে প্রতিবিন্ধ স্কুল খুলে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ইউপি চেয়ারম্যান নাজিরের বিরুদ্ধে অল্প পানিতেই তলিয়ে যায় কাঁচা রাস্তা, চরম দুর্ভোগে এলাকাবাসী শৈলকুপায় স্বামীর মিথ্যা মাদকের মামলায় আটকের প্রতিবাদে স্ত্রীর সংবাদ সম্মেলন নির্বাচনের ৭ বছর পর রাশেদ খানকে ডাকসুর জিএস ঘোষণা দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস : তারেক রহমান বাসস আর্জেন্টিনা দল থেকে অবসরের ঘোষণা মেসির

চাঁপাইনবাবগঞ্জে অগ্রণী সেচ প্রকল্পের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

মাহিদুল ইসলাম ফরহাদ

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

 

চাঁপাইনবাবগঞ্জে সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় ১ হাজার ৫০০ ফলজ ও বনজ বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ আগস্ট) সকাল ১০টায় জেলার গণকা অগ্রণী মোড়ে অগ্রণী সেচ প্রকল্প পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। “গাছ লাগান, পরিবেশ বাঁচান”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে পরিবেশ রক্ষা ও সামাজিক বনায়ন জোরদারের লক্ষ্যে কর্মসূচিটি বাস্তবায়ন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য মো. হারুনুর রশিদ। এ সময় উপস্থিত ছিলেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী হারুন-অর-রশিদ, জেলা সমবায় অফিসার মো. মোখলেছুর রহমান, সদর উপজেলা সমবায় অফিসার মো. আনিছুর রহমান, উপজেলা প্রকৌশলী মো. আজহারুল ইসলাম, অগ্রণী সেচ প্রকল্প পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মাহফুজুর রহমান, সাধারণ সম্পাদক আসলাম হোসেনসহ সমিতির নির্বাহী সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠানে স্থানীয় ব্যক্তি ও সমিতির সদস্যরা বিভিন্ন জাতের ফলজ ও বনজ গাছের চারা রোপণ করেন। পরে প্রধান অতিথি খাড়ি ও ক্যানেলের পাশে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। অগ্রণী সেচ প্রকল্প পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মাহফুজুর রহমান জানান, কর্মসূচির আওতায় ৫০০টি মেহগনি, আম ও নিমসহ বিভিন্ন জাতের গাছের চারা রোপণ করা হবে। পাশাপাশি আরও ১ হাজার চারা স্থানীয়দের মধ্যে বিতরণ করা হবে। আয়োজকরা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বাড়াতে নিয়মিতভাবে এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews