বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও মতবিনিময় সভা সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ ও মোটরসাইকেল জব্দ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে চাঁপাইনবাবগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি ঝিনাইদহে প্রতিবিন্ধ স্কুল খুলে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ইউপি চেয়ারম্যান নাজিরের বিরুদ্ধে অল্প পানিতেই তলিয়ে যায় কাঁচা রাস্তা, চরম দুর্ভোগে এলাকাবাসী শৈলকুপায় স্বামীর মিথ্যা মাদকের মামলায় আটকের প্রতিবাদে স্ত্রীর সংবাদ সম্মেলন নির্বাচনের ৭ বছর পর রাশেদ খানকে ডাকসুর জিএস ঘোষণা দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস : তারেক রহমান বাসস আর্জেন্টিনা দল থেকে অবসরের ঘোষণা মেসির

গুম-খুন ও গায়েবি মামলার ভয়াবহ চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী

  • প্রকাশিত: বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ১৫৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: গত ১৬ বছরের স্বৈরাচারী শাসনামলে বিনা বিচারে সাড়ে চার হাজারের বেশি মানুষকে ‘ক্রসফায়ারের’ নামে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, ‘বিরোধী মত দমনে ৬০ লাখেরও বেশি মানুষের বিরুদ্ধে মিথ্যা ও গায়েবি মামলা দেওয়া হয়েছিল।

বুধবার (৫ আগস্ট) বিকেলে জাতীয় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় আয়োজিত এক আবৃত্তি উৎসবে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘গুম হওয়া ৭০০ জনের বেশি মানুষের স্বজনরা এখনো প্রিয়জনের ফিরে আসার আশায় অপেক্ষা করছেন।’

তিনি বলেন, ‘বিগত ১৬ বছরের শাসনামলে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম ও রাজনৈতিক হয়রানির মাধ্যমে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা হয়েছে। বিরোধী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে লাখ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা ও গায়েবি মামলা দেওয়া হয়।গুমের শিকার হওয়া ৭০০-এর বেশি মানুষের স্বজনরা আজও তাহাজ্জুদের নামাজ পড়ে তাদের ফিরে আসার প্রতীক্ষায় রয়েছেন।’

 

আইনমন্ত্রী আরো বলেন, ‘দায়িত্ব গ্রহণের পর তিনি জানতে পারেন, দেশের শিল্প-সংস্কৃতির অঙ্গনে আবৃত্তির কোনো প্রাতিষ্ঠানিক স্বীকৃতি ছিল না। তাই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই আইন সংশোধনের মাধ্যমে আবৃত্তিকে নাচ ও গানের মতো বাংলাদেশের শিল্প-সংস্কৃতির একটি স্বীকৃত শাখা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।’

তিনি বলেন, ‘আবৃত্তিচর্চার বিকাশ এবং শিল্প-সংস্কৃতির প্রসারে সরকার প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত রাখবে। অনুষ্ঠানে সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মসহ বাংলাদেশ আবৃত্তি ফেডারেশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews