বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও মতবিনিময় সভা সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ ও মোটরসাইকেল জব্দ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে চাঁপাইনবাবগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি ঝিনাইদহে প্রতিবিন্ধ স্কুল খুলে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ইউপি চেয়ারম্যান নাজিরের বিরুদ্ধে অল্প পানিতেই তলিয়ে যায় কাঁচা রাস্তা, চরম দুর্ভোগে এলাকাবাসী শৈলকুপায় স্বামীর মিথ্যা মাদকের মামলায় আটকের প্রতিবাদে স্ত্রীর সংবাদ সম্মেলন নির্বাচনের ৭ বছর পর রাশেদ খানকে ডাকসুর জিএস ঘোষণা দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস : তারেক রহমান বাসস আর্জেন্টিনা দল থেকে অবসরের ঘোষণা মেসির

আন্তর্জাতিক যুব দিবসে শৈলকুপায় জামায়াতের যুব র‍্যালি

  • প্রকাশিত: বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে

বাংলাদেশ ডেক্সঃ

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে ঝিনাইদহের শৈলকূপায় যুব র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। ১২ আগস্ট আন্তর্জাতিক যুব দিবসকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী শৈলকূপা শাখার উদ্যোগে এ যুব র‍্যালির আয়োজন করা হয়।

বুধবার (১২ আগস্ট) আয়োজিত র‍্যালিতে জামায়াতে ইসলামী ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার যুবকরা অংশগ্রহণ করেন। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীদের হাতে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বিভিন্ন লেখা সম্বলিত ব্যানার ও ফেস্টুন দেখা যায়।

র‍্যালিতে উপস্থিত ছিলেন শৈলকূপা উপজেলা জামায়াতে ইসলামীর আমির এএসএম মতিউর রহমান এবং জেলা কর্মপরিষদ সদস্য মুহাদ্দিস রবিউল ইসলাম। এছাড়াও স্থানীয় জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা বলেন, দেশের উন্নয়ন, নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং যুবসমাজকে দেশ ও জাতির কল্যাণে সম্পৃক্ত করার ক্ষেত্রে তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ গঠনে যুবসমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

র‍্যালিতে অংশ নেওয়া যুবকরা আন্তর্জাতিক যুব দিবসের তাৎপর্য তুলে ধরে সমাজের ইতিবাচক পরিবর্তনে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews