বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও মতবিনিময় সভা সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ ও মোটরসাইকেল জব্দ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে চাঁপাইনবাবগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি ঝিনাইদহে প্রতিবিন্ধ স্কুল খুলে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ইউপি চেয়ারম্যান নাজিরের বিরুদ্ধে অল্প পানিতেই তলিয়ে যায় কাঁচা রাস্তা, চরম দুর্ভোগে এলাকাবাসী শৈলকুপায় স্বামীর মিথ্যা মাদকের মামলায় আটকের প্রতিবাদে স্ত্রীর সংবাদ সম্মেলন নির্বাচনের ৭ বছর পর রাশেদ খানকে ডাকসুর জিএস ঘোষণা দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস : তারেক রহমান বাসস আর্জেন্টিনা দল থেকে অবসরের ঘোষণা মেসির

শৈলকুপায় চেয়ারম্যান প্রার্থীর ঘোষণা দেওয়ায় হত্যার হুমকির অভিযোগ!

  • প্রকাশিত: শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

বাংলাদেশ  ডেস্ক : আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঝিনাইদহের শৈলকূপার নিত্যানন্দনপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীর ঘোষণা দেওয়ায় ইউনিয়ন বিএনপির সভাপতি মীর মোজাম্মেল হককে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাহেব আলীর বিরুদ্ধে। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে।

ইউনিয়ন বিএনপির সভাপতি মীর মোজাম্মেল হক জানান,শুক্রবার রাত ৯টার দিকে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাহেব আলী বাগুটিয়া বাজারে তার চাচাতো ভাই মোফাজ্জেলকে বলে আপনার ভাই মীর মোজাম্মেল যদি তার বিরুদ্ধে চেয়ারম্যান প্রার্থী
হয় তাহলে তার পরিণতি হবে ভয়ংকর, এসময় তিনি একটি উদাহরণ দেন আমার বিরুদ্ধে ভোট করলে মোজাম্মেল এর অবস্থা হবে ওই এলাকার হারুন এর মতো। উল্লেখ্য ওই ইউনিয়নে দীর্ঘদিন আগে হারুন নামে একজন হত্যাকান্ডের স্বীকার হয়। মীর মোজাম্মেল আরো জানায়,আমি বাগুটিয়া কলেজ মসজিদে নামাজ আদায় করি,আমাকে বলা হয়েছে মসজিদ আলাদা করার জন্য ও অন্য মসজিদে নামাজ আদায় করার জন্য। হুমকির বিষয়ে তিনি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ, যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল হুসাইন মোল্লা ও শৈলকূপা আসনের এমপি মাননীয় আইনমন্ত্রীকে অবগত করেছেন। হুমকির ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।
এঘটনায় উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাহেব আলী জানান,মীর মোজাম্মেল আমার বড় ভাই, আমি তাকে কোনো হুমকি -ধামকি দেয়নি,এটা সম্পন্ন মিথ্যা ও ভিত্তিহীন,তাদের সম্পর্ক নষ্ট করার জন্য কুৎসা রটানো হচ্ছে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews