বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও মতবিনিময় সভা সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ ও মোটরসাইকেল জব্দ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে চাঁপাইনবাবগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি ঝিনাইদহে প্রতিবিন্ধ স্কুল খুলে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ইউপি চেয়ারম্যান নাজিরের বিরুদ্ধে অল্প পানিতেই তলিয়ে যায় কাঁচা রাস্তা, চরম দুর্ভোগে এলাকাবাসী শৈলকুপায় স্বামীর মিথ্যা মাদকের মামলায় আটকের প্রতিবাদে স্ত্রীর সংবাদ সম্মেলন নির্বাচনের ৭ বছর পর রাশেদ খানকে ডাকসুর জিএস ঘোষণা দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস : তারেক রহমান বাসস আর্জেন্টিনা দল থেকে অবসরের ঘোষণা মেসির

মুক্তিযোদ্ধা হিসেবে পরীক্ষিত, জাতির সঙ্গে বেঈমানি করব না : অলি আহমদ

  • প্রকাশিত: রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক: দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য ১১ দলীয় জোট থেকে মনোনয়ন দেওয়া হয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে। মনোনয়ন দেওয়ায় ১১ দলীয় জোটের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।

রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়ন পেয়ে নিজেকে পরীক্ষিত ব্যক্তি হিসেবে দাবি করেন অলি আহমদ। তিনি বলেন, ‘আমি জাতির সঙ্গে বেঈমানি করব না।’

আজ রবিবার দুপুরে ১১ দলীয় জোটের বৈঠক শেষে কর্নেল (অব.) অলি আহমদের নাম ঘোষণা করেন জোটের শরিক দল এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য মনোনয়ন পেয়ে কর্নেল (অব.) অলি আহমদ বলেন, ‘আমি বাংলাদেশের জনগণ ও ১১ দলের সবার প্রতি কৃতজ্ঞ।

সবাই মনে করেছে আমি মুক্তিযোদ্ধা হিসেবে একজন পরীক্ষিত লোক এবং আমার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নেই। শিক্ষাগত যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন নেই। সুন্দরভাবে জীবন যাপন করছি। এ জন্য সবাই আমাকে মনোনীত করেছেন। তিনি আরো বলেন, ‘আমি আমাদের জায়গা থেকে এ জাতির সঙ্গে বেঈমানি করব না। হারব বা জিতব সেটি প্রশ্ন নয়—জনগণের স্বার্থ রক্ষার জন্য এবং মানুষের জন্য যেটা ভালো, সেটার জন্য সব সময় কাজ করব। সে জন্য আজ একসঙ্গে হয়েছি এবং সবাই আমার নাম প্রস্তাব করেছে।’ব্রিফিংয়ে ডা. শফিকুর রহমান বলেন, ‘গণতন্ত্রের সৌন্দর্যের জন্য আমরা রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করব। সব ক্ষেত্রে রাজনীতি স্বচ্ছ হওয়া উচিত।আমরা চাই, বাংলাদেশে গণতন্ত্রের গতি ও সুস্থধারা ফিরে আসুক।’ 

নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই সনদে ক্ষমতার ভারসাম্যের জন্য রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো ও রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনা করা হয়েছে। আমরা আশা করেছিলাম, জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে নতুনভাবে রাষ্ট্রপতি নির্বাচিত করতে পারব। কিন্তু সরকার গণভোটের গণরায়কে অস্বীকার করেছে।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews